August 31, 2026, 5:31 am

আইন না মানায় কুমিল্লায় ৪ ভবনের নির্মাণ কাজ বন্ধ

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 6 Time View

নির্মাণ বিধিমালা ও ইমারত আইন লঙ্ঘন করার দায়ে কুমিল্লার চারটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিয়ম উপেক্ষা করে ভবন নির্মাণ করায় কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।

অভিযানে কান্দিরপাড়ের সিলভার আলী ম্যানশন, বাদুরতলার ইব্রাহিম কাজী টাওয়ার, নূরজাহান ট্রেড সেন্টার এবং রামঘাটের আলম ভিলাকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কিছু বহুতল ভবনকে নোটিশ দিয়ে তাদের প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্রের কপি জমা দিতে বলা হয়েছে। কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, অভিযুক্ত ভবনগুলোতে পার্কিং সুবিধা না রাখা, নকশা বহির্ভূত সিঁড়ি তৈরি এবং ফুটপাতে সীমানা প্রাচীর তুলে ফেলার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে।

এ বিষয়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু জানান, যারা যথাযথ অনুমোদন বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে এবং অনিয়ম রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com