August 31, 2026, 7:03 pm
সর্বশেষ সংবাদ:
নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে নেত্রকোনায় নাশকতার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 6 Time View

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস কেয়াকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। কেয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের মঞ্জুর করেন।

তদন্ত সূত্রে জানা যায়, গত ১৮ জুন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় এই মামলাটি করা হয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, কেয়া নিষিদ্ধ সংগঠনটির একজন সক্রিয় সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে নিয়মিত সক্রিয় ছিলেন। অপরাধের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করা এবং বিস্ফোরক সংগ্রহের উৎস খুঁজে বের করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতকে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com