October 4, 2026, 5:53 pm
সর্বশেষ সংবাদ:
এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা ফের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এআই ব্যবহার করে জাহ্নবীর অশালীন ভিডিও তৈরি, সমালোচনার ঝড় কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ওষুধ ও সরঞ্জাম, অপসারণ দাবি শিক্ষক-শিক্ষার্থীদের মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমানের নিন্দা জামায়াত আমিরের আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর জনসংখ্যা সংকট ঠেকাতে সিঙ্গাপুরে সরকারি ডেটিং অ্যাপ চালু শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০টি সোনার বার যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাস গড়ে ভাষা হারিয়ে ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

চবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং-যৌন হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 37 Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানি ও সাইবার বুলিংয়ের অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান মারুফ, লাবণ্য তিশা, তানভীর হোসেন, জোবাইদা বিনতে হোসেন ও সোলায়মান আবির। ভুক্তভোগীর অভিযোগ, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মেসেঞ্জার গ্রুপে বিতর্কের জেরে তাকে অশালীন মন্তব্যের শিকার হতে হয়। প্রক্টর অফিসে অভিযোগ জানানোর পরও অভিযুক্তরা ক্ষান্ত না হয়ে নতুন ট্রোল গ্রুপ খুলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে পুনরায় হয়রানি করেছে বলে দাবি করা হয়েছে।

অভিযুক্তদের একজন মোস্তাফিজুর রহমান মারুফ যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে কেবল সিনিয়র-জুনিয়রদের মধ্যকার রেষারেষি বা র‍্যাগিং সংক্রান্ত বিষয় বলে মন্তব্য করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানিয়েছেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া চাকসুর পক্ষ থেকেও ভুক্তভোগীকে প্রয়োজনে আইনি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com