November 10, 2026, 10:40 pm
সর্বশেষ সংবাদ:
পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্য মন্ত্রী রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: শফিকুর রহমান বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত শ্রীলঙ্কাকে চাপে রেখে দিন শেষ করল পাকিস্তান সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দাম জানালেন তথ্য উপদেষ্টা নাসুমের ১০ উইকেটে সিলেটের ২৩৪ রানের জয়

হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

Reporter Name
  • Update Time : Tuesday, November 10, 2026
  • 21 Time View

জাতীয় ডেস্ক: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আসন্ন ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা শহরে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে তাদের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বাংলাদেশি হজযাত্রীদের কোটা পাঁচ হাজার বৃদ্ধি করেছে। এর ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর আগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশের জন্য নির্ধারিত হজের মোট কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও বৈঠকে উঠে আসে। তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও অন্য কোনো দেশ নির্ধারিত কোটা সম্পূর্ণ ব্যবহার করতে না পারলে বা কোটা বাতিল হলে, সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি মন্ত্রী।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের দূরদর্শী নেতৃত্বের উচ্চ প্রশংসা করেন এবং রাজকীয় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে হজ কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com