November 13, 2026, 7:30 pm
সর্বশেষ সংবাদ:
মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তান ম্যাচকেই ফাইনাল ভাবছেন বাংলাদেশ কোচ ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দাবিতে আন্দোলন জোরদারের প্রস্তুতি অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী ‘খাতা-কলমের’ যুগে ফিরছে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, November 13, 2026
  • 6 Time View

রাজনীতি ডেস্ক: ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাটের মাধ্যমে অর্থনীতির মূল কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছিল। যার ফলে একপর্যায়ে তাদের ক্ষমতা হারিয়ে দেশত্যাগ করতে বাধ্য হতে হয়। এমন একটি কঠিন ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার দেশ পুনর্গঠনের কাজ শুরু করে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত এক আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববাজারের পরিস্থিতির কথা তুলে ধরে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন সংকটের প্রভাব দেশের বাজারেও পড়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে। নানা প্রতিকূলতা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশের মানুষ এখনো অন্তত তিন বেলা খাবার জোগাড় করতে পারছে বলে তিনি মন্তব্য করেন।

জনগণের এই কষ্ট লাঘবে বর্তমান সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে আশ্বস্ত করেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, দেশের চলমান অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। সব ধরনের ষড়যন্ত্র ও উসকানি মোকাবিলা করে দেশের শান্তি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এ দেশ আইনের শাসনে পরিচালিত হয় এবং যে যেমন অপরাধ করবে তাকে সে অনুযায়ী শাস্তি পেতেই হবে।

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, দেশের কোনো অঞ্চলের প্রকৃত উন্নয়ন করতে হলে সেখানকার কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, চাকমা, মারমা, গারো ও হাজংসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তবেই মিঠাপুকুরের মতো অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সাধন করা সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com