November 16, 2026, 3:27 pm
সর্বশেষ সংবাদ:
প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2026
  • 10 Time View

অপরাধ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূলহোতা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সিরাজসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে আকস্মিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসআরবি-২-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে কিশোর গ্যাং নেতা সিরাজকে আটক করা হয়। একই রাতে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল এলাকা, শহীদ সলিমুল্লাহ রোডস্থ কবরস্থান এবং শিয়া মসজিদ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মো. মোক্তার হোসেন, মো. আনোয়ার হোসেন এবং মো. সাগর মিয়া নামের বাকি তিনজনকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। তাদের ছত্রচ্ছায়ায় এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতো। চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও এসআরবির রেকর্ডপত্র অনুযায়ী, আটক ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গ্যাং নেতা সিরাজের বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া বাকি তিন সহযোগীর বিরুদ্ধেও মাদক কারবার, চাঁদাবাজি এবং বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com