November 18, 2026, 6:41 am
সর্বশেষ সংবাদ:
চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস বিএনপি কার্যালয়ে হামলা মামলায় গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার রাজধানীতে এক দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন গ্রেপ্তার রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস কোচ-খেলোয়াড় হিসেবে সাফ জিতে অনন্য ক্লাবে ভারতীয় কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 4 Time View

অর্থনীতি ডেস্ক: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে বাণিজ্যনীতিতে আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমানো, রপ্তানির নতুন খাত সৃষ্টি, শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নে নীতিগত ও কারিগরি সহায়তার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে এসব লক্ষ্য অর্জনে আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সম্প্রতি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই রূপরেখা তুলে ধরা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে বিভিন্ন সরকারি সেবা পেতে দীর্ঘ সময় লাগলেও তা কমিয়ে এনে মাত্র চৌদ্দ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, অগ্নিনিরাপত্তা সনদ এবং আমদানি নিবন্ধন সনদ প্রাপ্তির পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল করার মাধ্যমে এই সেবা সহজলভ্য করতে চায় সরকার। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উদ্যোক্তাদের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে।

শুধু পোশাক খাতের ওপর একক নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার জুতো, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সাভারের চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান নিশ্চিত করার উদ্দেশ্যে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি স্থাপন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কয়েক বছরের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণালংকার রপ্তানি করার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে।

এলডিসি উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক সুবিধা কমে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এগিয়ে চলেছে। অন্যদিকে, বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন এবং এফটিএ সংক্রান্ত গবেষণায় বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই সংস্থার মতে, যথাযথ সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধির বিরাট সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com