November 23, 2026, 4:10 pm
সর্বশেষ সংবাদ:
রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’ ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’ যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী

অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2026
  • 3 Time View

স্বাস্থ্য ডেস্ক: বার্ধক্য রোধ এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজতে গিয়ে সম্প্রতি চমকপ্রদ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করা হলে তাদের আয়ু ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পূর্ণবয়স্ক অবস্থায় এই অস্ত্রোপচার করা হলে ইঁদুরের আয়ু প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল যে দীর্ঘায়ু নিশ্চিত করতে হলে এমন অস্ত্রোপচার কেবল জীবনের শুরুর দিকে অর্থাৎ বয়ঃসন্ধির আগেই করতে হবে। তবে সাম্প্রতিক এই গবেষণা প্রমাণ করেছে যে অপেক্ষাকৃত বেশি বয়সেও এই প্রক্রিয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সের প্রকাশিত তথ্য অনুযায়ী গবেষণাটি বর্তমানে প্রিপ্রিন্ট পর্যায়ে রয়েছে এবং এখনো পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। গবেষকদের মতে এই ফলাফল বার্ধক্য প্রক্রিয়ায় অণ্ডকোষের ভূমিকা নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে এই প্রক্রিয়ার নেপথ্যে ঠিক কী ধরনের জৈবিক কারণ কাজ করছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিজ্ঞানীরা মনে করছেন এর পেছনের সুনির্দিষ্ট কার্যপক্রিয়া উদঘাটন করা সম্ভব হলে ভবিষ্যতে কোনো অঙ্গ অপসারণ ছাড়াই দীর্ঘায়ু লাভের বিশেষ চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করা যেতে পারে।

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সাধারণত নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন এবং বয়সজনিত বিভিন্ন রোগের ঝুঁকিও পুরুষদের মধ্যে বেশি থাকে। গবেষকদের মতে নারী ও পুরুষের এই আয়ুষ্কালের পার্থক্যের পেছনে পুরুষদের অণ্ডকোষের কিছুটা ভূমিকা থাকতে পারে। অতীতে বিভিন্ন সময়ে পরিচালিত গবেষণায় খোজাকরণ করা ব্যক্তিদের আয়ু বাড়ার তথ্য পাওয়া গিয়েছিল। সর্বশেষ গবেষণায় জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা ভিন্ন বয়সের পুরুষ ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখেন যে ২৪০ দিন বয়সে বা পূর্ণবয়স্ক অবস্থায় অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরগুলোর আয়ু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

গবেষণার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বয়স্ক ইঁদুরগুলোর অণ্ডকোষ অপসারণের পর প্রায় সঙ্গে সঙ্গেই ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ধরে ওই ইঁদুরগুলোর একটিও মারা যায়নি, অথচ স্বাভাবিক নিয়মে এই বয়সের ইঁদুরগুলোর মৃত্যুর হার বেশি হয়ে থাকে। তবে পূর্ণবয়স্ক অবস্থায় এই অস্ত্রোপচারের ফলে আয়ু বাড়ার সুনির্দিষ্ট কারণ এখনো রহস্যাবৃত রয়েছে। গবেষকরা এখন মৃত ইঁদুরগুলোর দেহ ব্যবচ্ছেদ করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের পরিকল্পনা করছেন এবং অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান আয়ুষ্কালে প্রভাব ফেলে কি না তা খতিয়ে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com