November 26, 2026, 5:43 am
সর্বশেষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২১৯ জন মজলিসে শূরা সদস্যের শপথ কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2026
  • 10 Time View

সারাদেশ ডেস্ক: ভারতের উজান থেকে নেমে আসা বরফগলা পানির ওপর নির্ভরশীল উত্তরের প্রধান নদী তিস্তাসহ মোট তেরোটি নদী এখন তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। বর্ষাকালে নদীগুলো তীব্র রূপ ধারণ করলেও শুষ্ক মৌসুমে সেগুলোর বুক জুড়ে কেবল মাইলের পর মাইল ধু-ধু বালুচর জেগে ওঠে। দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় এবং নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বিশাল অববাহিকায় চরম বিপর্যয় নেমে এসেছে। তিস্তা ছাড়াও ধরলা, গিদারি, চেনাকাটা, টেংরামারী, মরাসতী, রত্নাই, ভাটেশ্বরী, স্বর্ণামতী, সতী, সানিয়াজান, সিংগীমারী ও কোটেশ্বর নদীর অবস্থাও একই রকম সংকটাপন্ন হয়ে পড়েছে।

উজানের দেশ একতরফাভাবে পানি প্রত্যাহার করায় এবং গজলডোবায় বাঁধ নির্মাণ করে পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করায় বাংলাদেশের এই অঞ্চলে শুষ্ক মৌসুমে তীব্র পানির সংকট দেখা দেয়। অথচ বর্ষার সময়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে আকস্মিক বন্যায় দুই পাড়ের মানুষ চরম ক্ষতির মুখে পড়ে এবং নদীভাঙনে নিঃস্ব হয়ে যায় হাজারো পরিবার। পানি না থাকায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প হাতীবান্ধার তিস্তা ব্যারাজ প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোর লাখো কৃষক সময়মতো সেচ সুবিধা না পেয়ে ফসল ফলাতে পারছেন না এবং কৃষি উৎপাদন মার খাচ্ছে।

নদীর এমন করুণ দশার কারণে তিস্তাপাড়ের ঐতিহ্যবাহী পেশাগুলো বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় জেলেরা মাছ ধরতে পারছেন না এবং মাঝিরা নৌকা চালাতে ব্যর্থ হয়ে বেকার হয়ে পড়েছেন। জীবিকার তাগিদে পৈতৃক পেশা ছেড়ে অনেকেই এখন ভিন্ন পেশায় যুক্ত হতে বাধ্য হয়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘকাল ধরে তিস্তা চুক্তি স্বাক্ষর ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে কোনো স্থায়ী সমাধান মেলেনি। নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর তা কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

পরিস্থিতির উন্নয়নে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে, মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প শুরু করার আগে এর কারিগরি ও অর্থনৈতিক যৌকতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে এই সমীক্ষার মাধ্যমে। এদিকে স্থানীয় জনগণ ও কৃষক-জনতা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি বা বারবার সমীক্ষা দেখতে চান না, তারা তিস্তা নদী খনন করে একটি নির্দিষ্ট চ্যানেলে পানি প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে দ্রুত দৃশ্যমান ও স্থায়ী পদক্ষেপ দেখার প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com