August 18, 2026, 7:18 am
সর্বশেষ সংবাদ:
র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ

বিরহী ফাগুন

Reporter Name
  • Update Time : Wednesday, March 19, 2025
  • 147 Time View
154

গগনে গগনে ফাগুনের বাণী
বাগানে ফুলের ডালি,
সাথিহারা মনে শূন্যতা তবু
রয়ে যায় এক ফালি।

ফুলে ফুলে কত সেজেছে ফাগুন
সুর ঝংকার বাজি,
বিরহীর প্রাণ করে আনচান
সখা যে এল না আজি!

পলাশ ফুলের রাঙা আগুনে
পুড়ে দুখিনীর বুক,
মৌবনে অলি ফুলের বিহারে
বেড়ে যায় আরো দুখ!

রাখালের বাঁশি দূর মাঠে বাজে
কত সুমধুর সুরে,
বিরহীর মনে বিষাদ লহরী
সখা আছে বহুদূরে!

যার তরে কাঁদে সেই মথুরায়
শোনেনি যে তার কথা,
বসন্ত প্রেম ঝাপটে মরে
বোঝাবে সে কারে ব্যথা!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com