August 18, 2026, 8:07 am
সর্বশেষ সংবাদ:
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত

২০২৬ বিশ্বকাপে সবার আগে জাপান

Reporter Name
  • Update Time : Friday, March 21, 2025
  • 220 Time View
226

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাহরাইনকে হারিয়ে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান। ঘরের মাঠ সাইতামা স্টেডিয়ামে বাহরাইনের জালে দুই গোল দেন জাপানের ফুটবলাররা। ১৯৯৮ বিশ্বকাপ থেকে শুরু করে এ নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলবে জাপান।

৬৬ মিনিটে জাপানের হয়ে প্রথম গোলটি করেন ডাইচি কামাদা। আর শেষ বাঁশি বাজার ৩ মিনিট আগে তাকেফুসা কুবো ব্যবধান দ্বিগুণ করেন।

এশিয়া অঞ্চলে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে গ্রুপ ‘সি’তে রয়েছে জাপান। ৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপে উঠল জাপান। ২০২৬ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দেশ নিয়ে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি খেলবে। এর বাইরে বাছাইপর্ব পেরিয়ে প্রথম দেশ হিসেবে নাম লেখাল জাপান। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

১৯৯৮ বিশ্বকাপে প্রথমবার খেললেও পরের ২০০২ আসরে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোয় ওঠে জাপান। এখনো পর্যন্ত শেষ ষোলোই বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ অর্জন। ২০০২ এর পর ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও শেষ ষোলোয় ওঠে জাপান। এর মধ্যে সর্বশেষ বিশ্বকাপে স্পেন ও জার্মানিকে হারিয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে গিয়েছিল জাপান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com