July 1, 2026, 5:22 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

দেশে আট মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : Monday, March 24, 2025
  • 110 Time View
106

দেশে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকা কম হয়েছে। যদিও আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য প্রবৃদ্ধি হয়েছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। এর আগে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস শেষে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮ হাজার কোটি টাকা। অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়নি।

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি কমে গেছে, ফলে রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে। এ ছাড়া কিছু নীতিগত সংস্কার ও ব্যবসায়িক পরিবেশের কারণে রাজস্ব সংগ্রহে ধীরগতি দেখা গেছে।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি ২১ লাখ টাকা, তবে আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি ৯ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৪২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় ছিল ২ লাখ ১৭ হাজার ৯৭১ কোটি টাকা। সেই তুলনায় চলতি বছরে ১ দশমিক ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রাথমিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থবছরের মাঝপথে তা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।

গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে আমদানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ৬৪ হাজার ৪৩৯ কোটি টাকা; গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৬৫ হাজার ২৮৮ কোটি টাকা। অর্থাৎ আদায় কমেছে ১ দশমিক ৩০ শতাংশ।

স্থানীয় পর্যায়ে ভ্যাট বা মূসক ও আবগারি শুল্ক খাতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৪ হাজার ২২৩ কোটি টাকা; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮২ হাজার ৪০২ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ।

অপরদিকে আয়কর ও ভ্রমণ খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে আদায় হয়েছে ৭৩ হাজার ১৫৪ কোটি টাকা; যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৭০ হাজার ২৮০ কোটি টাকা। এ হিসাবে আদায় বেড়েছে ৪ দশমিক ০৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com