March 23, 2026, 4:38 pm
সর্বশেষ সংবাদ:
এবার ভুলে নিজেদেরই নাগরিককে মে/রে ফেললো ইসরায়েল হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

তামিমের জন্য ভারতীয় ক্রিকেটারের আবেগঘন বার্তা

Reporter Name
  • Update Time : Monday, March 24, 2025
  • 159 Time View

বাংলাদেশের ক্রিকেটে দুশ্চিন্তার ছায়া, দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ মার্চ (সোমবার) সকালে প্রিমিয়ার লিগের এক ম্যাচে নামার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুইবার হৃদরোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এনজিওগ্রামের মাধ্যমে হার্টে রিং পরান।

তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকের সাথে ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও তামিমের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে তামিম ইকবালের ট্রেডমার্ক স্টাইলে! প্রার্থনা রইল, দ্রুত সুস্থ হও।’

এদিকে, তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচের আগে তিনি হালকা বুকের ব্যথা অনুভব করলেও গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ওষুধ খান। কিন্তু পরে অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করেন।

বর্তমানে তামিমকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন ক্রিকেটার ও ভক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com