October 2, 2026, 6:28 pm
সর্বশেষ সংবাদ:
সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

পশ্চিম তীরে অস্কারজয়ী ‘নো আদার ল্যান্ডের’ সহপরিচালককে ইসরায়েলিদের মারধর-গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, March 26, 2025
  • 154 Time View

অধিকৃত পশ্চিম তীরে অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। তার আগে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে মারধর করেন। খবর আল জাজিরার।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার প্রত্যক্ষদর্শী পাঁচজন ইহুদি আমেরিকান কর্মী জানিয়েছেন, হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকার সুসিয়ায় প্রায় ১৫ জন সশস্ত্র বসতি স্থাপনকারীর একটি দল হামদান বাল্লালকে ঘিরে ফেলে এবং তার ওপর হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে সেন্টার ফর ইহুদি অহিংসার কর্মীদের একজন জোসেফ বলেন, হামলাকারীরা ফিলিস্তিনিদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে এবং হামদানের বাড়ির কাছে একটি পানির ট্যাঙ্ক ধ্বংস করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা পাথর ছুঁড়ে হামদানের গাড়ি ভেঙে ফেলে এবং একটি টায়ার কেটে দেয়। গাড়ির সমস্ত জানালা এবং উইন্ডশিল্ড ভেঙে ফেলা হয়েছে বলেও জানান তারা। হামলায় হামদান বাল্লাল আহত হন।

এরপর ইসরায়েলি সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায়।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, সন্ত্রাসীরা ইসরায়েলি নাগরিকদের ওপর পাথর ছুঁড়ে মারার পর ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়। আইডিএফ এবং ইসরায়েলি পুলিশ বাহিনী সংঘর্ষ ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে গেলে, বেশ কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে। পরে আইডিএফ তাদের ওপর পাথর ছোঁড়ার অভিযোগে তিনজন ফিলিস্তিনিকে আটক করেছে।

সেই সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তিকেও আটক করা হয়েছে। আটককৃতদের ইসরায়েলি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
এ বছরের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’। গাজায় চলমান ঘটনাপ্রবাহ নিয়ে চার ফিলিস্তিনি ও ইসরায়েলি আন্দোলনকর্মী তথ্যচিত্রটি বানিয়েছেন। তাদেরই একজন হামদান।

তথ্যচিত্রের আরেকজন পরিচালক ইউভাল আব্রাহাম বলেন, ‘আমাদের “নো আদার ল্যান্ড” ছবির সহপরিচালক হামদান বাল্লালকে বসতি স্থাপনকারীদের একটি দল মারধর করে আহত করেছে। তিনি মাথা ও পেটে আঘাত পেয়েছেন। রক্তপাত হয়েছে।

এই পরিচালক আরও বলেন, ‘তিনি (হামদান বাল্লাল) অ্যাম্বুলেন্স ডেকেছিলেন। কিন্তু সেখান থেকে ইসরায়েলি সেনারা হামদানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর পর থেকে তার কোনো হদিস নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com