August 18, 2026, 9:01 am
সর্বশেষ সংবাদ:
পত্রিকা: ‘পে-স্কেল চূড়ান্ত: দুই ধাপে বাস্তবায়ন’ সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর শুনানি দুপুরে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমবে খাল খনন-কৃষক কার্ড-ডাটাবেজ নিয়ে কৃষকের পাশে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল

‘বাংলাদেশের স্বাধীনতা আজ তছনছ, গভীর ষড়যন্ত্র চলছে’

Reporter Name
  • Update Time : Thursday, March 27, 2025
  • 156 Time View
167

বাংলাদেশের স্বাধীনতা আজ তছনছ হয়ে গেছে। চারদিকে গভীর ষড়যন্ত্র চলছে। ইতিহাসের পাতা থেকে বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার ঔদ্ধত্য দেখাচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও নব্য রাজাকাররা। এ অবস্থার পরিসমাপ্তি ঘটাতে একাত্তরের চেতনায় আবারো প্রবাসী বাঙালিদের দুর্বার আন্দোলনের ডাক নিয়ে এসেছে এবারের স্বাধীনতা দিবস। গত ২২ মার্চ শনিবার বিকালে নিউইয়র্কের জ্যামাইকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটের‌্যান্স’ ১৯৭১ ইউএসএ এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মকবুল তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুলধারার রাজনীতিক শোর্শেদ আলম, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, বিএফইউজের সাবেক মহাসচিব ও ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক মিনিস্টার (প্রেস) সাংবাদিক শাবান মাহমুদ, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট সাইদুর রহমান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা বিএম হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাসুদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার, মোহাম্মদ আকতার হোসেন, শেখ হাসিনা মঞ্চের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান ও সহ-সভাপতি টি. মোল্লা।
সভায় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ. জয়, সালেহা আলম, এম এ আলম, কবি সালেহা ইসলাম, আবু বকর সিদ্দিকী তুষার, হানিফ মৃধা, বিধান চন্দ্র পাল এবং নুসরাত আলম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মুমু আনসারী।
সভায় বক্তারা বলেন, ১/১১ পরবর্তী সময়ের ন্যায় এখনো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। অপপ্রচারের সাগরে আওয়ামী লীগের ইমেজ ধ্বংসের এই নীল নক্সা রুখে দিতে প্রবাসের সকলকে সরব থাকতে হবে। অন্যথায় বাংলাদেশের ভাগ্য আফগানিস্তান আর পাকিস্তানের মত হতে বিলম্ব হবে না।
বক্তারা বলেন, ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হচ্ছেন অধ্যাপক ইউনূস। জামাত-শিবিরকে সাথে নিয়ে তিনি বিশেষ এই মিশন নিয়ে মাঠে নেমেছেন। তারা বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাঙালিরা আজ হতাশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই। নব্য রাজাকারদের ইশারায় বিচার কার্য চলছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাই বাংলাদেশে আইনের শাসনের স্বার্থে এবং উন্নয়নের ফল্গুধারা আবারো প্রবাহিত করার অভিপ্রায়ে অবিলম্বে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সমাবেশের আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা, পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা এবং ৫ আগস্টে নিহত আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইফতার মাহফিলে দোয়া এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ নেতা টি মোল্লার নেতৃত্বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com