July 1, 2026, 3:36 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সম্পর্ক আইসক্রিমের মতো, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

Reporter Name
  • Update Time : Saturday, March 29, 2025
  • 125 Time View
113

সম্পর্কে থাকলে তার প্রতিটা মুহূর্ত উপভোগ করে নেওয়া উচিত, এমনটাই মনে করেন বলিউড অভিনেতা বিজয় ভার্মা। কিছুদিন আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তার সম্পর্কে ইতি টেনেছেন।

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সম্পর্কের নানা দিক নিয়ে হালকা মেজাজে আড্ডা দিতে দেখা গেল অভিনেতাকে। জীবনের নানা বাধা সামলেও কীভাবে হাসিখুশি থাকা যায় তা নিয়ে বলতেও শোনা গেল বিজয়কে।

সম্পর্ক কেমন হওয়া উচিত? এমন প্রশ্নের জবাবে আইসক্রিমের সঙ্গে তুলনা টানলেন অভিনেতা। জানালেন, সম্পর্ক তার কাছে আইসক্রিমের নানা ফ্লেভারের মতো। কখনও মিষ্টি, কখনও বা নোনতা স্বাদ মিশে থাকে তাতে।

বিজয়ের মতে, চলার পথে যা আসবে সবকিছুই মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু উপভোগ করার রয়েছে।

প্রসঙ্গত, তামান্নার সঙ্গে বিজয়ের সম্পর্ক যে এখন অতীত তা চলতি মাসের শুরুতেই খবরের শিরোনামে ছিল। যদিও দু’জনের কেউই অবশ্য সরাসরি সেই খবরে শিলমোহরে দেননি। সূত্রের খবর, তাদের মধ্যে আর কিছুই আগের মতো নেই। বরং সম্পর্ক থেকে সসম্মানে বেরিয়ে এসেছেন এই জুটি।

বলিউডের অভ্যন্তরে জোর জল্পনা, তামান্না এবং বিজয় আগেই বিচ্ছেদ মেনে নিয়ে নিজেদের জীবনে এগিয়ে গেলেও ভালো বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দু’জনেই আপাতত নিজেদের ব্যস্ত জীবনে মনোনিবেশ করেছেন।

২০২৩-এর বর্ষবরণের আগের পার্টিতে প্রথম বিজয়-তামান্নাকে একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন রটে, তারা ডেট করছেন একে অপরকে। তারপর বহু জায়গায় তাদের একসঙ্গে দেখাও গেছে। ‘লাস্ট স্টোরি ২’-এর প্রমোশনের সময় তারা প্রকাশ্যে আনেন সম্পর্কের কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com