August 18, 2026, 6:29 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

বয়সভেদে নারী-পুরুষের রক্তে শর্করার নিরাপদ মাত্রা কত?

Reporter Name
  • Update Time : Saturday, March 29, 2025
  • 201 Time View
187

বয়স অনুযায়ী রক্তে শর্করা (সুগার) এবং রক্তচাপ (প্রেশার) কতটা থাকা উচিত, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ শুধু বয়স্কদের রোগ—কিন্তু বর্তমান সময়ে অল্প বয়সীদের মধ্যেও এসব রোগ দেখা যাচ্ছে।

আজকাল তরুণ-তরুণীরাও ডায়াবেটিস, থাইরয়েড কিংবা উচ্চ রক্তচাপের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। তাই এখন আর বয়স দেখে এসব রোগ ধরা যায় না।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত রুটিন মেনে চললে এসব রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সেজন্য শরীরের প্রতি সচেতন থাকা জরুরি।

চলুন জেনে নেওয়া যাক, নারী ও পুরুষভেদে বয়স অনুযায়ী রক্তে শর্করা ও রক্তচাপের মাত্রা কতটা হওয়া উচিত।

বয়স অনুযায়ী রক্তে শর্করার মাত্রা

খাবার খাওয়ার এক বা দু’ঘণ্টা পর ১৮ বছরের বেশি বয়সিদের জন্য রক্তে শর্করার মাত্রা ১৪০ মিলিগ্রাম/ডেসিলিটার (ডিএল) হওয়া উচিত। একই সময়ে, খাবারের আগে ১৮ বছরের বেশি বয়সিদের রক্তে শর্করা মাত্রা প্রতি ডেসিলিটারে ৯৯ মিলিগ্রাম হওয়া উচিত।

যাদের বয়স ৪০ বছরের বেশি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। ৪০ থেকে ৫০ বছর বয়সি এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য খাবারের আগে শর্করার মাত্রা ৯০ থেকে ১৩০ মিলিগ্রাম/ডিএল এর মধ্যে হওয়া উচিত। একই সময়ে খাওয়ার পরে ১৪০ মিলিগ্রাম/ডিএল-এর চেয়ে কম এবং রাতে খাবারে পরে ১৫০ এরও কম হওয়া উচিত।

যদি এই বয়সের মধ্যে শর্করার মাত্রা এই সীমা অতিক্রম করে তবে তা উদ্বেগের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার অবিলম্বে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

রক্তে শর্করার মাত্রা কিভাবে কমাবেন?

রক্তে শর্করার মাত্রা কমাতে হলে শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। এজন্য ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে পারেন।

উচ্চমাত্রার চিনি, লবণ, কোমল পানীয়, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। একইসঙ্গে কার্বোহাইড্রেট বেশি থাকে এমন খাবার খাবেন না। এছাড়াও আপনার ডায়েটে সালাদ রাখতে ভুলবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com