October 2, 2026, 5:43 pm
সর্বশেষ সংবাদ:
নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়

আস্ত ইলিশ দিয়ে ভিন্ন রকম রেসিপি

Reporter Name
  • Update Time : Tuesday, April 1, 2025
  • 202 Time View

কাঁটা বাছা ঝামেলা। তবে রান্নার সময়েই যদি কাঁটা বেছে ফেলা যায় তাহলে কেমন হয়!ইলিশ মাছের ভিন্ন রকম এই পদের রেসিপি জেনে নিন-
উপকরণ
১টি ইলিশ মাছ।
পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।
সিদ্ধ আলু ১ কাপ।
হলুদ গুঁড়া ১ চা-চামচ।
মরিচ গুঁড়া ১ চা-চামচ।
ধনে গুঁড়া ১ চা-চামচ।
কাঁচামরিচ কুচি ৪,৫টি
ধনেপাতা কুচি আধা কাপ।
লবণ স্বাদ মতো।
তেল ১ কাপ।
টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ।
ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি
ইলিশ মাছ কেটে ধুয়ে মাথা লেজের দিক আলাদা করে হলুদ-লবণ দিয়ে ভেজে নিন।

মাছের মাঝখানের অংশ হলুদ, লবণ ও অল্প পানি দিয়ে সিদ্ধ করে কাটা বেছে- আলু সিদ্ধ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে মেখে নিন।

এবার চুলা জ্বালিয়ে একটা ফ্রাইপ্যানে বাকি তেল গরম করে মেখে রাখা মাছ ও অন্য উপকরণ দিয়ে কষিয়ে রান্না করুন।

লম্বা একটি পাত্রে মাছের মাথা লেজ দুই দিকে বসিয়ে মাঝখানে রান্না করা মাছ দিয়ে ইলিশ মাছের আকারে সাজিয়ে নিন।

তারপর টোস্ট বিস্কুটের গুঁড়া, ঘি দিয়ে ভেজে মাছের ওপর বিছিয়ে আঁশের মতো দাগ কেটে নিন চামচ দিয়ে।

এভাবেই তৈলি করে নিতে পারেন কাঁটা ছাড়া আস্ত ইলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com