July 1, 2026, 4:35 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু সিসিইউতে ভর্তি

Reporter Name
  • Update Time : Monday, April 7, 2025
  • 101 Time View
102

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে (অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) রাত নয়টার দিকে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতারা।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, রোববার রাত আটটায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে রওনা হন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রাত নয়টার দিকে বিএনপির নেতাকর্মীরা তাকে দ্রুত রিসিভ করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, খবর পেয়ে দ্রুত তাকে কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এখন তিনি সিসিইউতে আছেন। ঢাকায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com