October 2, 2026, 11:15 am
সর্বশেষ সংবাদ:
মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী জীবনের প্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, তিন দিনে আটক ৫৪৭ ৯ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে দমন-পীড়ন অস্থিরতা

টকশোতে না নিতে ‘রাজনৈতিক চাপ’, যা বললেন এনসিপির তুষার

Reporter Name
  • Update Time : Saturday, April 12, 2025
  • 248 Time View

টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেই জন্য প্রডিউসারদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রেফাইল থেকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

ওই পোস্টে তিনি বলেন, ভেবেছিলাম এড়িয়ে যাব। কিন্তু না বলে আর পারা যাচ্ছে না। টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেজন্য নাকি প্রডিউসারদের চাপ দেয়া হচ্ছে! গত এক সপ্তাহে আলাদা আলাদাভাবে তিনজন প্রডিউসার আমাকে একই কথা শেয়ার করলেন। তাদের ওপর নাকি ‘রাজনৈতিক চাপ’ আছে! তারা নাকি ‘চেষ্টা’ করছেন আমাকে টকশোতে রাখার!

এনসিপির এই নেতা বলেন, টকশোতে যেতেই হবে এমন কোনো কথা নাই। কিন্তু এই ‘রাজনৈতিক’ চাপ জিনিসটা কী? কারা আমাকে টকশো থেকে সরাতে চায়? কেন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com