August 18, 2026, 6:57 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

রাকসু নির্বাচন: আজ ঘোষণা করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা

Reporter Name
  • Update Time : Wednesday, September 10, 2025
  • 188 Time View
214

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে, আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা।

রাকসু নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে এক প্রার্থীকে সতর্ক করা হয়েছে বলেও জানায় কমিশন।

অপরদিকে শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ রয়েছে। তাদের প্রত্যাশা নির্বাচন হবে প্রভাবমুক্ত।

তফসিল অনুযায়ী, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com