March 16, 2026, 11:28 am
সর্বশেষ সংবাদ:
লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ শত্রুদের আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই: আলি আব্দুল্লাহি

পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কাজে আসবে না: মঈন খান

Reporter Name
  • Update Time : Thursday, September 18, 2025
  • 60 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ থাকতে হবে। অন্যথায় সংস্কার কাজে আসবে না। খোলা মন নিয়ে আলোচনায় বসতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার নিয়ে একমত হয়ে যাবে এটা ভাবা ভুল। সবাইকে একমতে এনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধরণায় বিশ্বাস করি না। প্রথাগত পদ্ধতি থেকে আমাদের বের হতে হবে। প্রথাগত ধারণা ও বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে ৫ আগস্টের মত পরিণতি আবারও ঘটতে পারে। এ সময় বর্তমানে চলমান সংস্কার প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যুদ্ধগত নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া জ্বালানী, খাদ‍্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব‍্যবহারের নিরাপত্তা নিশ্চিতে করতে হবে। এ সময় রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দল একমত। ভোটাররা যাকে ভোট দিবেন তারাই জিতবে। এটি নিয়ে বিরোধের কিছু নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com