August 18, 2026, 7:19 am
সর্বশেষ সংবাদ:
র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ

প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিবকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির র‌্যালি

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025
  • 181 Time View
199

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্ক আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসাবে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিবকে স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করেছে। পূর্ব প্রস্তুতি হিসাবে গত ২০ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে র‌্যালির আয়োজন করে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির অপর সদস্য জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় র‌্যালিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৈদেশিক রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আনোয়ার হোসেন, রিয়াজ মাহমুদ, ভিপি জসীম, বদরুল হক আজাদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হাসাইন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, দেওয়ান কাউছার প্রমুখ।
নেতৃবৃন্দ ২২ সেপ্টেম্বর সোমবার জেএফকে এয়ারপোর্টে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিবকে স্বাগত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com