July 1, 2026, 4:33 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সহকারী জজ নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025
  • 187 Time View
224

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮শ বিজেএস) বা সহকারী জজ পদে প্রাথমিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ নভেম্বর (শনিবার) ঢাকায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্রের নাম ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় এবং কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হয় ১ সেপ্টেম্বর এবং আবেদন শেষ হবে ৩০ সেপ্টেম্বর। সব প্রার্থীকে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। প্রতিটি এমসিকিউর মান হবে ১ (এক) নম্বর। তবে প্রতিটি এমসিকিউর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। সব প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্–যোগ্যতা হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রাথমিক পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০। প্রাথমিক পরীক্ষায় সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা ও আইন বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। প্রাথমিক পরীক্ষায় পাওয়া নম্বর কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় পাওয়া নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এ পরীক্ষা–সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামীয় পুস্তিকার প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com