August 18, 2026, 12:49 pm
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন

উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

Reporter Name
  • Update Time : Friday, September 26, 2025
  • 183 Time View
217

বিশ্বের সবচেয়ে ‘উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন’ ব্রিজ আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। চীনের গুইঝো প্রদেশে অবস্থিত এই সেতুটি পানির পৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে, যা যুক্তরাষ্ট্রের আইকনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও উঁচু।

সেতুটির মোট দৈর্ঘ্য ২,৮৯০ মিটার এবং মূল স্প্যান ১,৪২০ মিটার। মাত্র তিন বছরে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা এই সেতুকে আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে আখ্যা দিয়েছেন। উন্নত নির্মাণ প্রযুক্তি দিয়ে নির্মিত সেতুটি ভূমিকম্প ও চরম আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সেতু, যা দুর্গম ও পাহাড়ি এলাকায় যোগাযোগ ও উন্নয়নকে ত্বরান্বিত করবে। পরিবহন সুবিধা বাড়ার ফলে গুইঝো প্রদেশে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com