July 1, 2026, 5:18 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

Reporter Name
  • Update Time : Saturday, September 27, 2025
  • 136 Time View
151

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন সোহেল তাজ। ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকালে আটকে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল তাজ।

কেন আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়গুলো আগামীকাল (রবিবার) জানা যাবে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো।’ রবিবারের পর এ বিষয়ে তিনি গণমাধ্যমে জানাবেন বলেও জানিয়েছেন।

সোহেল তাজ আরো বলেন, ‘আমি রেগুলার (নিয়মিত) যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২/৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম।’

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের। এজন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

এদিকে গতকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) তাজউদ্দীন আহমেদের ছোট মেয়ে ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।’

কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে।’ তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু বলেছেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন সোহেল তাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com