August 18, 2026, 6:57 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি

Reporter Name
  • Update Time : Sunday, September 28, 2025
  • 166 Time View
197

হিলি প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি।

উভয় দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।

এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার থেকে আগামী শুক্রবার ৩ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।

অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পানামা ওয়ার হাউজে ট্রাকে পণ্য ওঠা-নামার কাজ চলছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ৬ দিন ছুটি ঘোষণা করা হলেও সরকারী ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এমনকি বিজয়া দশমীর দিনেও কেউ ভারতে যেতে চাইলে বা ভারত থেকে দেশে আসতে চাইলে আসতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com