March 17, 2026, 1:26 am
সর্বশেষ সংবাদ:
২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি ক্ষমতার তীব্র লড়াই শেষে মোজতবা খামেনি যেভাবে সর্বোচ্চ নেতা গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্তানি ট্যাঙ্কার শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে : আরাগচি ‘মস্কোতে মোজতবা খামেনির অস্ত্রোপচার’, মন্তব্য এড়াল রুশ সরকার

দেড় লাখের বেশি সরকারি কর্মী হারাচ্ছে অ্যামেরিকা

Reporter Name
  • Update Time : Wednesday, October 1, 2025
  • 80 Time View

অ্যামেরিকায় প্রায় ৮০ বছরের মধ্যে একক কোনো বছরে এটি সবচেয়ে বেশি চাকরি ছাড়ার ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।

চাকরি ছেড়ে দেওয়ার বিপরীতে বিভিন্ন সুবিধা নিয়ে চলতি সপ্তাহে সরকারি কাজ ছাড়ছেন ফেডারেল সরকারের বেতনভুক্ত দেড় লাখের বেশি কর্মী।

অ্যামেরিকায় প্রায় ৮০ বছরের মধ্যে একক কোনো বছরে এটি সবচেয়ে বেশি চাকরি ছাড়ার ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর থেকে গণহারে এ প্রস্থানকে প্রাতিষ্ঠানিক দক্ষতার ক্ষতি হিসেবে দেখছেন শ্রমিক সংঘ সংশ্লিষ্ট ও শাসন পরিচালনা বিশেষজ্ঞরা।

সেপ্টেম্বর নাগাদ বেতন নিশ্চিত করে আগেই চাকরি ছেড়ে যাওয়ার কর্মসূচিতে অন্তর্ভুক্ত কর্মীদের আনুষ্ঠানিক পদত্যাগ শুরু হয়েছে মঙ্গলবার।

ফেডারেল জনবল সংকোচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মপদ্ধতির মূলে রয়েছে সুযোগ-সুবিধা দিয়ে কর্মীদের বিদায় করা। প্রশাসন আর্থিক প্রণোদনার প্রস্তাব দেওয়ার পাশাপাশি এ প্রস্তাব প্রত্যাখ্যানকারীদের চাকরিচ্যুতির হুমকি দিয়ে রেখেছিল।

ফেডারেল সরকারের এইচআর অফিসের তথ্য অনুযায়ী, কর্মীদের অনেকে তাদের স্ব স্ব সংস্থা ছেড়েছেন কয়েক মাস আগে। এর আগে কার্যত তারা ছিলেন বৈতনিক ছুটিতে।

গণচাকরিচ্যুতি নিয়ে ইউনিভার্সিটি অব মিশিগানের ফোর্ড স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ডন ময়নিহান বলেন, এ সপ্তাহের প্রস্থানের সবচেয়ে বড় প্রভাব হবে বিপুলসংখ্যক অভিজ্ঞ সরকারি কর্মীর মেধার স্থানান্তর। দক্ষ কর্মী হারানো এ ক্ষতি পূরণ করা কঠিন হবে।

তার ভাষ্য, সরকারি কর্মসূচিগুলো গভীর জ্ঞান ও দক্ষতার সঙ্গে পরিচালনায় অনেক বছর লাগে। বর্তমানে অভিজ্ঞদের বড় অংশ অন্যত্র চলে যাচ্ছেন।

বর্তমান ও প্রাক্তন অনেক সরকারি কর্মী এবং শ্রমিক সংঘ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রয়টার্স জানতে পেরেছে, অভিজ্ঞতার ঘাটতি অনেক সংস্থার দৈনন্দিন কর্ম পরিচালনা এবং অ্যামেরিকান জনগণকে সেবা দেওয়া কঠিন করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com