July 1, 2026, 5:04 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

পিরোজপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 146 Time View
162
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

শুক্রবার (৩ অক্টোবর) ইউনিয়নের কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

‎নারীদের উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৩১ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। 

এ ছাড়া সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।

‎তিনি আরো বলেন, আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।

একটি দল মিথ্যা ভাওতা দিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। আসলে তাদের কথায় দুনিয়ায়ও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। আখিরাত আমাদের নিজেদের গোছাতে হবে, কোনো রাজনৈতিক দল আখিরাত নিশ্চিত করে দিতে পারবে না। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় সালমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোয়াজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য মুক্তা শিকদারসহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com