August 18, 2026, 2:01 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত আরও ৪৬

Reporter Name
  • Update Time : Sunday, October 5, 2025
  • 141 Time View
173

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ইসরাইল ফের হামলা চালিয়েছে। এই হামলায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনী এই হামলা চালায়।

এর আগে শুক্রবার রাতে সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরাইলকে নির্দেশ দেন।

কিন্তু তার এ নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার আরও ৪৬ জনকে হত্যা করেছে দখলদাররা। এরমধ্যে সর্বশেষ গাজা সিটির তুফ্ফাহ এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে ১৭ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ত্রাণ প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

অপরদিকে তুফ্ফার এক বাড়িতেই হামলা চালিয়ে যে ১৭ জনকে ইসরাইলিরা হত্যা করেছে তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এরমধ্যে সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স মাত্র ৮ মাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com