August 18, 2026, 10:54 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭

Reporter Name
  • Update Time : Sunday, October 5, 2025
  • 154 Time View
184

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদী অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার (৪ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল নিয়ে পৌর শহরের আরশিনগর এলাকা ক্রস করছিল। ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। টাকা তোলার কারণ জানতে চান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে টাকা তুলতে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলেও জানান। ওই সময় পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতার করে। এরই মধ্যে ৩০/৩৫ জন লোক অতর্কিতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি মারা শুরু করে। পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। ওই সময় দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পুলিশ কর্মকর্তা শামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com