October 2, 2026, 5:43 pm
সর্বশেষ সংবাদ:
নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়

ভারতে পাহাড় ধসে ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, October 5, 2025
  • 155 Time View

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা ভারী বর্ষণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের দার্জিলিংয়ের মিরিক ও সুখিয়া পোখরিতে পাহাড় ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলা পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খবর এনডিটিভির।

টানা বৃষ্টিতে দার্জিলিং–সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দার্জিলিং–শিলিগুড়ি সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া ন্যাশনাল হাইওয়ে ১০-এ একাধিক জায়গায় ধস নামায় যান চলাচল বন্ধ রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ৭১৭এ পরিষ্কারের কাজ চলছে।

পানবু–কালিম্পং সড়ক খোলা থাকলেও তিস্তা বাজার এলাকায় জলবদ্ধতায় দার্জিলিং–কালিম্পং রুট বন্ধ রয়েছে। করোনেশন ব্রিজ দিয়ে সিকিম ও দার্জিলিংয়ের সংযোগও বন্ধ হয়ে গেছে। বিকল্প হিসেবে লাবা–গরুবাথান রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) ৪ অক্টােবর (শনিবার) ভোরে সিকিমের ছয় জেলায় দু’দফা রেড অ্যালার্ট জারি করে। প্রবল বজ্রঝড়, বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। সকাল নাগাদ অ্যালার্টের মাত্রা কমিয়ে অরেঞ্জে নামানো হয়। দপ্তর জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টি ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) দার্জিলিংয়ের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। টাইগার হিল, রক গার্ডেনসহ জনপ্রিয় স্পটগুলো এখন বন্ধ। দার্জিলিং টয় ট্রেন সার্ভিসও স্থগিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সে পোস্ট করে জানান, “উত্তরবঙ্গে প্রবল বর্ষণে দার্জিলিং, কালিম্পং ও কুরসিয়ং এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শিলিগুড়ি, তরাই ও ডুয়ার্সের সঙ্গে পাহাড়ি অঞ্চলের যোগাযোগ প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন।” তিনি দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবি জানিয়ে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com