October 2, 2026, 11:26 am
সর্বশেষ সংবাদ:
মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী জীবনের প্রাপ্তি নিয়ে কোনো হিসাব-নিকাশ করার প্রয়োজন বোধ করি না শৃঙ্খলা ফেরাতে হার্ডলাইনে প্রধানমন্ত্রী স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, তিন দিনে আটক ৫৪৭ ৯ হাজার সেনাসহ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে দমন-পীড়ন অস্থিরতা

ছুরিকাঘাতে গুরুতর আহত অ্যামেরিকার সাবেক ফুটবল তারকা সানচেজ

Reporter Name
  • Update Time : Sunday, October 5, 2025
  • 208 Time View

তদন্ত কর্মকর্তারা মনে করছেন, ছুরিকাঘাতের ঘটনাটি দুই ব্যক্তির মধ্যকার দ্বন্দ্বের কারণে ঘটেছে। এটি সহিংসতার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অ্যামেরিকার সাবেক ফুটবল তারকা ও ফক্স স্পোর্টসের ক্রীড়া বিশ্লেষক মার্ক সানচেজ।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, শনিবার শুরুর সময়ে ইন্ডিয়ানাপোলিসে এ ঘটনা ঘটে। এর পরপরই সানচেজকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন এ ক্রীড়া ব্যক্তিত্বের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ফক্স স্পোর্টস।

সংবাদমাধ্যমটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা মেডিক্যাল টিমের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা সবসময় সানচেজের সঙ্গে আছে। এ সময় সবাইকে সানচেজ ও তার পরিবারের গোপনীয়তা রক্ষার বিষয়ে সম্মান জানাতে অনুরোধ করছি।’

লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রবিবার অনুষ্ঠেয় লাস ভেগাস রাইডার্স ও ইন্ডিয়ানাপোলিস কল্টসের ম্যাচ উপলক্ষে ইন্ডিয়ানাপোলিসে যান সানচেজ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি একজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তাকে ছুরিকাঘাত করে জখম করা হয়।

এ ঘটনায় ইন্ডিয়ানাপোলিস মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে প্রকাশ করেছে।

ওই বিবৃতিতে বলা হয়, তদন্ত কর্মকর্তারা মনে করছেন, ছুরিকাঘাতের ঘটনাটি দুই ব্যক্তির মধ্যকার দ্বন্দ্বের কারণে ঘটেছে। এটি সহিংসতার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

৩৮ বছর বয়সী সাবেক ফুটবলার সানচেজ ন্যাশনাল ফুটবল লিগ-এনএফএলের হয়ে আটটি মৌসুম খেলেছেন। এ ছাড়াও নিউ ইয়র্ক জেটসের হয়ে খেলে পরপর দুইবার এএফসি চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জনে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।

ফিলাডেলফিয়া ইগলস, ডালাস কাউবয়েজ ও ওয়াশিংটন টিমের হয়েও খেলেছেন সানচেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com