July 1, 2026, 9:07 pm
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির

প্রায় ১১ মাইল দূরের বাড়ির ক্যামেরায় টেনেসির কারখানার বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025
  • 120 Time View
141

কারখানা থেকে প্রায় ১১ মাইল দূরের একটি বাড়ির নেস্ট ক্যামেরায় বিস্ফোরণ সৃষ্ট কম্পন ধরা পড়ে।।

টেনেসি স্টেইটের এমসিইউয়েন শহরের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৯ জন।

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সকাল সাতটা ৪৮ মিনিটের দিকে ‘অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতার কথা উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, কারখানা থেকে প্রায় ১১ মাইল দূরের একটি বাড়ির নেস্ট ক্যামেরায় বিস্ফোরণ সৃষ্ট কম্পন ধরা পড়ে।

কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় কারখানার একটি ভবন পুরোপুরি ভেঙে পড়ে।

হামফ্রিজ কাউন্টি শেরিফ ডেভিড ক্রিস শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ঘটনায় একাধিক মানুষ মারা গেছেন এবং ১৯ জন নিখোঁজ আছেন। আমরা একটি বড় তদন্তে নেমেছি।

‘কয়েক দিন সময় লাগবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবার এখন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

ঘটনা তদন্তে অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস, হোমল্যান্ড সিকিউরিটি এবং টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনের মতো সংস্থাগুলো কাজ করছে।

অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় সামরিক, মহাকাশ সংস্থা এবং খনি শিল্পের জন্য দরকারি বিস্ফোরক ও শক্তিশালী ডিভাইস তৈরি হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com