July 1, 2026, 10:01 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

মিরপুরে আগুন নির্বাপণ হলেও পুরো শঙ্কা কাটেনি: ফায়ার সার্ভিসের ডিজি

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 121 Time View
135

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নির্বাপণ হলেও পুরো শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আগুন নির্বাপণ হয়েছে, তবে পুরো শঙ্কা কাটেনি। কেমিক্যাল থেকে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। রাতেও আমাদের ইউনিট সেখানে অবস্থান করবে।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগা ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে কোনো বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি।’

বারবার প্রচার ও নির্দেশনা দেয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনের বিষয়ে সতর্কতা মানা হচ্ছে না উল্লেখ করে জাহেদ কামাল বলেন, ‘আমরা এই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com