August 18, 2026, 12:10 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব

তালেবানদের ‘পৃষ্ঠপোষকতা’ করছে ভারত, দাবি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 115 Time View
147

ভারত আফগানিস্তানের তালেবানদের ‘পৃষ্ঠপোষকতা’ করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তালেবান সরকারের বিরুদ্ধে ভারতের পক্ষে ‘প্রক্সি যুদ্ধ’ চালানোর অভিযোগও করেছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে আলাপকালে খাজা আসিফ বলেন, যুদ্ধবিরতি বহাল থাকা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ তালেবানদের সিদ্ধান্তগুলো দিল্লির পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে।

‘এই মুহূর্তে, কাবুল দিল্লির হয়ে একটি ছায়া যুদ্ধ লড়ছে’, অভিযোগ করেন তিনি।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার সাম্প্রতিক ভারত সফরের সময় ‘কিছু গোপন পরিকল্পনা’ করেছেন বলেও ইঙ্গিত দেন খাজা আসিফ।

যদিও মুত্তাকির দিল্লি সফর আনুষ্ঠানিকভাবে বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে কেন্দ্র করে ছিল বলে জানা গেছে।

এদিকে, আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে করাচি বন্দর থেকে আফগান ট্রানজিট ট্রেডের অধীনে পণ্য পরিবহন স্থগিত করেছে পাকিস্তান। দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদন বলা হয়, পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)-এর জারি করা নির্দেশনা অনুসরণ করে, সব বন্দর টার্মিনালগুলো ইতোমধ্যেই যানবাহনে বোঝাই করা কন্টেইনার খালাস শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com