October 2, 2026, 5:02 pm
সর্বশেষ সংবাদ:
শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায় ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সেমিফাইনালে থামলেন জারিফ

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 206 Time View

‘৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা’ প্রতিযোগিতার সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের যাত্রা। প্রত্যাশা জাগিয়ে শেষ চারে গেলেও ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে পারলেন না স্বাগতিক তারকা জারিফ আবরার। সেমিফাইনালে তাকে থামিয়েছেন থাইল্যান্ডের আরিয়াফল লিকুল।

সরাসরি সেটে জয় পেয়ে ফাইনালে উঠেছেন তিনি। সেমিফাইনালে জারিফ একেবারে নিষ্প্রভ ছিলেন প্রথম সেটে। ১-৬ গেমে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেননি। জারিফ দ্বিতীয় সেট হেরেছেন ৪-৬ গেমে।

গতকাল অনুষ্ঠিত হয়েছে বালক দ্বৈত ও বালিকা দ্বৈতের ফাইনাল ম্যাচ। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি। তারা হারিয়েছে চীনের চুয়ান ডিং ও কেঝি লি জুটিকে। ২-০ সেটে জয় পেয়েছে ভারতীয় জুটি। প্রথম সেট দারুণ জমে উঠে এবং নিষ্পত্তি হয় টাইব্রেকারে। দ্বিতীয় সেটেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠলেও ম্যাচে ফিরতে পারেনি চুয়ান ডিং ও কেঝি লি জুটি। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যাটার্জি ও অমৃত জুটি।

বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি জুটি। এই ফাইনালও জমে উঠেছিল। ১-১ ব্যবধানে সেটে সমতা থাকায় টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়। আসাল-হারিনি জুটি প্রথম সেটে জয় পায় ৬-৪ গেমে। দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চীনের তিয়ানরান-জিকান জুটি। দুটি সেটে ১-১ এ সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ১০-৪ গেমে জয় দিয়ে চ্যাম্পিয়ন হয় আরা আসাল আজিম ও সানমিথা হারিনি জুটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com