July 1, 2026, 6:08 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

অর্ধশতাধিক কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়ে তাক লাগালেন বস

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025
  • 210 Time View
234

দীপাবলিকে আরও আলোকিত করে তুললেন উদ্যোক্তা ও সমাজকর্মী এম কে ভাটিয়া। উৎসবের আনন্দ ভাগ করে নিতে তিনি তার প্রতিষ্ঠানের ৫১ জন কর্মীকে উপহার দিয়েছেন একেকটি নতুন গাড়ি। মিটস হেলথকেয়ারের এ প্রতিষ্ঠাতা নিজেই কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেন।

এ নিয়ে টানা তৃতীয় বছর ধরে ভাটিয়া তার সহকর্মীদের গাড়ি উপহার দিচ্ছেন। লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, গত দুই বছর আমরা আমাদের নিবেদিতপ্রাণ টিমকে গাড়ি উপহার দিয়ে উৎসব উদযাপন করেছি—এ বছরও সেই আনন্দের ধারাবাহিকতা বজায় থাকছে। আমি কখনো তাদের কর্মী বলিনি; তারা আমার জীবন সিনেমার রকস্টার সেলিব্রিটি, যারা প্রতিটি দৃশ্যকে ব্লকবাস্টার বানিয়ে দেয়।

ভাটিয়ার এই উপহার পর্ব শেষে আয়োজন করা হয় এক বিশেষ ‘কার গিফট র‍্যালি’। শোরুম থেকে শুরু হয়ে র‍্যালিটি পৌঁছে মিটস হাউস অফিসে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ ও টিমের আনন্দোচ্ছ্বাস।

কেন এমন দামী উপহার দেন তিনি, জানতে চাইলে ভাটিয়া জানান, আমার সহকর্মীরাই আমার ফার্মাসিউটিক্যাল ব্যবসার মূল শক্তি। তাদের কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠাই আমাদের সাফল্যের ভিত্তি। তাদের অনুপ্রেরণা জোগানোই আমার একমাত্র লক্ষ্য।

ভারতের চণ্ডীগড়ের পঞ্চকুলায় মিটস হেলথকেয়ার গড়ে তোলেন ভাটিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাটিয়ার এই মহৎ উদ্যোগ এখন ভাইরাল। অনেকেই প্রশংসা করেছেন তার উদারতা ও কর্মীদের প্রতি শ্রদ্ধাবোধকে। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, আমি এটা আমার ম্যানেজারকে দেখালাম, তিনি বললেন—এটা নিশ্চয়ই এআই ভিডিও! আমাদের কোম্পানি তো শুধু এক বয়াম শুকনো ফল আর চারটা প্রদীপ দিয়েছে!

আরেকজন লিখেছেন, এটা সত্যিই এক অনুপ্রেরণাদায়ক। এমন বসই কর্মীদের পরিবারে পরিণত করতে পারেন।

আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এম কে ভাটিয়া জি, আপনার মতো মানুষ আজকের সময়ে বিরল। আপনার উদারতা ও মানবিক গুণ সত্যিই ঈশ্বরপ্রদত্ত। সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com