July 1, 2026, 3:48 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025
  • 99 Time View
114

সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। মিরপুরের টার্নিং উইকেটে চার স্পিনার আর এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ গড়েছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ একাদশেও আছে পরিবর্তন। রোমারিও শেফার্ডের জায়গা নিয়েছেন স্পিনার আখিল হোসেন।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ:

সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com