July 4, 2026, 9:24 am
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Friday, October 24, 2025
  • 76 Time View
107

ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং তৃতীয়বারের মতো এই পদে অধিষ্ঠিত প্রথম ব্যক্তি হতে পারেন। ট্রাম্পের সাবেক প্রধান রাজনৈতিক কৌশলবিদ এবং উপদেষ্টা স্টিভ ব্যানন এমনটাই বলেছেন।

দ্য ইকোনমিস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যানন বলেন, ‘তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে চলেছেন। ট্রাম্প ২০২৮ সালে প্রেসিডেন্ট হতে চলেছেন। জনগণকে কেবল এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীতে ১৯৫১ সাল থেকে প্রেসিডেন্টের কার্যকাল দুই মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে সাক্ষাৎকারগ্রহীতার প্রশ্নের জবাবে ট্রাম্পের সাবেক উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো বিকল্প রয়েছে। এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপগুলো যথাযথ সময়ে ঘোষণা করা হবে। তার অধীনে আমরা যা শুরু করেছি, তা শেষ করতে হবে।’

ট্রাম্প আর আগে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উন্মুক্ত রেখেছিলেন। মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, তিনি বিচার বিভাগকে ২০২৮ সালের নির্বাচনে নিজের সম্ভাব্য অংশগ্রহণের বৈধতা যাচাই করার নির্দেশ দিয়েছেন।

তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছিলেন, তিনি আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রাখেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com