July 1, 2026, 12:53 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ক্যালিফোর্নিয়ায় পুলিশ হত্যায় অভিযুক্তের নাটকীয় গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 128 Time View
147

ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনার সূত্রপাত।

ক্যালিফোর্নিয়ায় কর্তব্যরত পুলিশ দলের সদস্যকে এক ব্যক্তি গুলি করে হত্যার পর সিনেমাটিক গাড়ি ধাওয়ার মধ্য দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে দলে থাকা বাকি পুলিশ।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরে ঘটনার সূত্রপাত।

শহরের হলিহক ড্রাইভ এলাকায় এক নারী অস্ত্রধারীর হুমকির শিকার হচ্ছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সান বার্নারদিনো কাউন্টি শেরিফের কয়েকজন পুলিশ কর্মকর্তা। অভিযান চালানোর সময় সন্দেহভাজনের গুলিতে মারা যান ডেপুটি কর্মকর্তা অ্যান্ড্রু নুনেজ।

পরে হত্যাকারীকে ধরতে গাড়ি নিয়ে ধাওয়া করেন অভিযানে থাকা বাকি কর্মকর্তারা।

সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টায় ঘণ্টায় ১৫০ মাইল গতিবেগে মোটসাইকেল চালাতে শুরু করেন।

এ সময়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একসময় পুলিশের একটি গাড়ি দ্রুত গতিতে চলা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

মোটরসাইকেল ও তার চালক ছিটকে কিছুটা সামনে পড়ে যায়। এ সময় পুলিশ ওই হত্যাকারীকে গ্রেপ্তার করেন।

শেরিফ কর্তৃপক্ষ জানায়, নিহত পুলিশ কর্মকর্তা নুনেজের স্ত্রী গর্ভবতী।

তিনি দুই বছর বয়সী একজন কন্যা সন্তান রেখে গেছেন। নুনেজ ছয় বছর কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com