October 2, 2026, 6:08 pm
সর্বশেষ সংবাদ:
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

পাকিস্তান-আফগানিস্তান সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 107 Time View

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের মধ্যে এই আলোচনাকে আঞ্চলিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

সূত্র জানায়, আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতা করলেও দুই পক্ষ একমত হতে পারেনি। আফগান ও পাকিস্তানি প্রতিনিধিরা পরস্পরকে ব্যর্থতার জন্য দায়ী করেছেন।

পাকিস্তানের দাবি, আফগান তালেবানকে পাকিস্তান তালেবান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণে আনতে হবে। তবে তালেবান জানিয়েছে, এসব গোষ্ঠীর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

গত সপ্তাহে দুই দেশের সীমান্তে সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত ও শতাধিক আহত হন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, ইস্তাম্বুলে সমঝোতা ব্যর্থ হলে যুদ্ধের ঝুঁকি বাড়বে।

সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের ৫ সেনা নিহত এবং আফগান দিক থেকে ২৫ জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com