October 2, 2026, 6:15 pm
সর্বশেষ সংবাদ:
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

পোশাক নিয়ে কটাক্ষ করে বাংলাদেশে আর রাজনীতি চলবে না: ভিপি জাহিদ

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 108 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, পোশাক নিয়ে কটাক্ষ করে বাংলাদেশে আর রাজনীতি চলবে না। যারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে শুধু শিক্ষার্থীরা নয়, দেশের সব মানুষ প্রতিবাদ জানাবে।

মঙ্গলবার ( ২৮ অক্টোবর) বিকেলে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দোনদরী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, হিজাব নিকাব নিয়ে আর কেউ কটাক্ষ না করুক, দল মত নির্বিশেষে সবাই নিজের মত প্রকাশের স্বাধীনতা পাক। কোনোপ্রকার অশ্লীলতা, বেহায়াপনা এবং অপসংস্কৃতি যে এ দেশে জায়গা না পায় সেটা আমরা সবাই মিলে খেয়াল রাখবো।

মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবির প্যানেলের যে জয় সেটি অত্যন্ত আনন্দের। সেখানে হিজাব-নিকাব পরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন। নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। সেটা সবাই বুঝে গেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা জয়ী হয়। নির্বাচনে ভিপি পদে বিপুল ভোটে জয়ী হন নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ। গত রোববার শপথ গ্রহণ শেষে তিনি মঙ্গলবার নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী গ্রামের নিজ বাড়িতে আসেন। সেখানে স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েত ইসলামী নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর সাত্তার, জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফসহ জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com