October 2, 2026, 4:51 pm
সর্বশেষ সংবাদ:
পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায় ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ নিয়ম ভঙ্গের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত

ট্রাম্প প্রশাসন আইনিভাবে খাদ্য সহায়তা স্থগিত করতে পারে না, মনে করেন বিচারক

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 131 Time View

বোস্টনের ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি বৃহস্পতিবার জানান, ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার-ইউএসডিএর হাতে থাকা পাঁচ দশমিক ২৫ বিলিয়ন তহবিলের কিছু অংশ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ফুড স্ট্যাম্পের জন্য প্রদানে বাধ্য করার বিষয়ে দিনের অংশে সিদ্ধান্ত নেবেন তিনি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মিলিয়ন মিলিয়ন অ্যামেরিকানের খাদ্য সহায়তা আইনিভাবে বন্ধ করতে পারে না বলে মনে হয়েছে ফেডারেল এক বিচারকের।

সরকারে শাটডাউনের মধ্যে শনিবার থেকে সহায়তা স্থগিতের পরিকল্পনা করছে ফেডারেল প্রশাসন।

এমন বাস্তবতায় বোস্টনের ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি বৃহস্পতিবার জানান, ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার-ইউএসডিএর হাতে থাকা পাঁচ দশমিক ২৫ বিলিয়ন তহবিলের কিছু অংশ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ফুড স্ট্যাম্পের জন্য প্রদানে বাধ্য করার বিষয়ে দিনের অংশে সিদ্ধান্ত নেবেন তিনি।

রয়টার্স জানায়, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি স্টেইট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার পক্ষের আইনজীবীরা আদালতে এক ঘণ্টা শুনানি করেন। সে সময় তারা স্ল্যাপ সুবিধাভোগীদের জন্য তহবিল কমপক্ষে আংশিক নিশ্চিতে সরকারের প্রতি অস্থায়ী আদেশ দিতে বিচারকের প্রতি অনুরোধ করেন। স্ল্যাপ সুবিধার ওপর নির্ভর করেন ৪২ ‍মিলিয়ন তথা চার কোটি ২০ লাখ অ্যামেরিকান।

ইউএসডিএ জানায়, সুফলভোগীদের পূর্ণ সুবিধা নিশ্চিতে যথাযথ তহবিল নেই। সুবিধা নিশ্চিতে প্রতি মাসে খরচ পড়ে আট দশমিক পাঁচ থেকে ৯ বিলিয়ন ডলার।

এদিকে আদালতে জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাটর্নি জ্যাসন আলটাবেট বিচারকের উদ্দেশে বলেন, ১ অক্টোবর শুরু হওয়া শাটডাউনের ইতি টানতে কংগ্রেস কোনো ব্যয় বিল পাস করার আগে কোনো রকম অর্থ ছাড়ের কর্তৃত্ব নেই ইউএসডিএর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com