October 2, 2026, 6:26 pm
সর্বশেষ সংবাদ:
সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

প্রতারক সরকার কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে, প্রশ্ন মান্নার

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 104 Time View

জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ৩১ অক্টোবর (শুক্রবার) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মান্না বলেন, ‘জুলাই সনদ নামের দলিল বদলে দিয়েছে ঐকমত্য কমিশন, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। ফোর টুয়েন্টি করেছে ঐকমত্য কমিশন।’

সন্দেহ রেখে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যাদের ভালো নির্বাচন দেওয়ার কথা, সেই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারক সরকার কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে?’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছ। দেশ এখন বড় সংকটকাল অতিক্রম করছে। সাম্প্রতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে নির্বাচনের বিকল্প নেই।’

এসময় ‘সংস্কার সংস্কার খেলার’ শেষ পরিণতি এই সরকার টানতে পারবে না উল্লেখ করে ‘যথাযথভাবে সঠিক নির্বাচনের বিকল্প নেই’ বলে মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘জামায়াত আন্দোলনের নামে খেলা করছে। বিএনপি আন্দোলনে নামলে দেশের কি হবে সেটা চিন্তা করে দেখেন।’

দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com