August 18, 2026, 2:53 pm
সর্বশেষ সংবাদ:
জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে মুসলিম দেশগুলো

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 130 Time View
165

তুরস্ক সোমবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করবে, যেখানে গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন।

ফিদান শুক্রবার সাংবাদিকদের বলেন যে ইস্তাম্বুলে এই বৈঠকে ‘আমাদের অগ্রগতি মূল্যায়ন করা হবে এবং পরবর্তী পর্যায়ে আমরা একসঙ্গে কী অর্জন করতে পারি তা নিয়ে আলোচনা করা হবে।’

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, মিসর, ইন্দোনেশিয়া, জর্দান, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত—এই সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস চাহকনার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘আশার একটি ঝলক দেখা দিয়েছে, যা সবার জন্য আশার আলো দেখাচ্ছে।’

তিনি বলেন, ‘বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। এর বাস্তবায়নে বাধাগুলো কী কী? কী কী চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে? পরবর্তী পদক্ষেপ কী হবে? আমরা আমাদের পশ্চিমা বন্ধুদের সঙ্গে কী নিয়ে আলোচনা করব? এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার জন্য কী সমর্থন রয়েছে?’

ফিদান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলেন, তিনি ‘যুদ্ধবিরতি (গাজায়) লঙ্ঘন করার এবং গোটা বিশ্বের চোখের সামনে গণহত্যা পুনরায় শুরু করার অজুহাত খুঁজছেন।’

তুরস্ক এক সপ্তাহ আগে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ৮১ সদস্যের একটি দুর্যোগ প্রতিক্রিয়া দল গাজায় পাঠিয়েছে।

তবে ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য তারা এখনো ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ফিদান জানান।

ফিদান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ‘নিবিড়ভাবে কাজ করছে’ এবং তুরস্কের সেনাবাহিনী যুদ্ধবিরতি তদারকি করার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সোমবার বলেন, ইসরায়েলের প্রতি তুরস্কের ‘বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গির’ কারণে তাদের অংশগ্রহণ করতে দেওয়া যুক্তিসঙ্গত হবে না।

সার বলেন, ‘সুতরাং, তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া আমাদের জন্য যুক্তিসংগত নয় এবং আমরা এতে সম্মত হব না।

আমরা আমাদের আমেরিকান বন্ধুদের তা জানিয়ে দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com