March 24, 2026, 3:41 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিবাসী মাকে মাটিতে ফেলে নির্যাতন, তবু সন্তুষ্ট নন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 85 Time View

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আইস যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, কারণ আমাদের বাইডেন ও ওবামার নিযুক্ত বিচারকদের মুখোমুখি হতে হয়।’

অভিবাসী বিতাড়নে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের সমালোচিত কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পাশাপাশি আইসের নেওয়া কঠোর পদক্ষেপগুলোও যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ শো এর এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

অভিবাসী দমন ও সীমান্ত অবরোধে ট্রাম্পের কঠোর অবস্থানের পর কঠোর পদক্ষেপ নিতে শুরু করে আইস। সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইমিগ্রেশন কোর্টে আইস কর্মকর্তা এক মাকে মাটিতে ফেলে নির্যাতন করছেন।

অপর একটি ভিডিওতে গাড়ির জানালা ভেঙ্গে গ্রেপ্তার করতে দেখা যায় চালককে।

এছাড়া দেশটির বিভিন্ন স্টেইটে অভিযান, টিয়ারগ্যাস ব্যবহার করতে দেখা গেছে অভিবাসীদের ওপর।

ট্রাম্প ওই সাক্ষাৎকারে বলেন, ‘অভিবাসীদের তাড়াতে হবে। তাই এসব পদক্ষেপ উপযুক্ত।’

সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও ওবামাকে দোষারোপ করে কঠোর হতে পারছেন না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন,’ আমার মনে হয় আইস যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, কারণ আমাদের বাইডেন ও ওবামার নিযুক্ত বিচারকদের মুখোমুখি হতে হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com