November 11, 2026, 6:33 am
সর্বশেষ সংবাদ:
আজকের নামাজের সময়সূচি: ১১ নভেম্বর ২০২৬ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা একটি পক্ষের ‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না’ কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা

আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 151 Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে আটক সব নেতাদের মুক্তি দেওয়া হয়।

রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়ার পর তিনি থানা ত্যাগ করেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অন্য বিরোধী নেতাদেরও ছেড়ে দেওয়া হয়।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস, দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জসহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেস প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। লোক কল্যাণ মার্গে অবস্থান কর্মসূচির সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ।

মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গণতন্ত্রে প্রতিবাদ জানানো মৌলিক অধিকার। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তিনি এ ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানান এবং শিক্ষার্থীদের বক্তব্য শোনার আহ্বান জানান।

এদিকে কংগ্রেসের এই বিক্ষোভের সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর আচরণ শোভনীয় হয়নি এবং তিনি পদটির মর্যাদা রক্ষা করেননি। তবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com