November 8, 2026, 11:11 pm
সর্বশেষ সংবাদ:
২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক কোন পথে চীনের করিডর? বাংলাদেশের পর্যটনে তুর্কি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে বিটিবির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন ‘আমাকে একটু রস দাও’ বলতেই খেজুরের রসে ভরে যায় গ্লাস ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন বিএনপির সাবেক এমপির মেয়ে

আপনাদের তাড়াতে ১৫ বছর লাগবে না, সরকারকে এটিএম মাসুমের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 130 Time View

জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের চিকিৎসা ও সঠিক মূল্যায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে এবং তারা জুলাই যোদ্ধাদের উপর হামলা ও তাদের নিয়ে উপহাস করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেই হাসিনাকে দেশের জনগণ তাড়াতে পেরেছে, আপনাদের তাড়াতে ১৫ বছর লাগবে না, এক বছর সময়ও জনগণ দেবে না। জনগণ এখন স্বৈরাচারের পতনের পথ ও উপায় জেনে গেছে।

​শনিবার বিকালে বান্দরবান শহরে ‘জুলাই সনদ বাস্তবায়ন’-এর দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরে এক বিশাল গণ-মিছিল বের করা হয়।

​বক্তব্যে জামায়াত নেতা এটিএম মাসুম বলেন, জুলাইয়ের আহত সৈনিকদের চিকিৎসার কোনো সুব্যবস্থা এখন পর্যন্ত তারা করতে পারেনি। সরকারিভাবে চোখে পড়ার মতো কোনো ধরনের পদক্ষেপ এই সরকার হাতে নেয়নি। উল্টো জুলাই যোদ্ধাদের নিয়ে ট্রল করা হচ্ছে, উপহাস করা হচ্ছে।

​তিনি সরকারের সার্বিক অবস্থানের সমালোচনা করে বলেন, হ্যাঁ-ভোটের পক্ষে শতকরা ৭০ ভাগ মানুষ রায় দেওয়ার পরও এই সরকার তা অবজ্ঞা করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা মূলত আওয়ামী লীগের পথে হাঁটছে।

শেখ মুজিব যেভাবে সব রাজনৈতিক দল বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, এই সরকারও সব রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে একদলীয় বিএনপির শাসন কায়েম করতে চায়।

​সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এদের দ্বারা বাংলাদেশের গণতন্ত্র কিংবা মানবাধিকার কোনটিই নিরাপদ নয়। এদের অধীনে জনগণের মাঝে শান্তি, স্বস্তি বা নিরাপত্তা আসতে পারে না—তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে।

​জুলাই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে বীর যোদ্ধাদের পাশে ছিলাম এবং এখনও আছি। নতুন করে কাউকে স্বৈরাচারী হতে দেওয়া হবে না। কেউ স্বৈরাচার হতে চাইলে তাকে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়—৫ই আগস্ট দেশের জনগণ তার চূড়ান্ত প্রমাণ দিয়ে দিয়েছে। তাই জনগণকে পুনরায় রাজপথে নামতে বাধ্য করবেন না। কারণ হাসিনার মতো শক্তি আপনাদের নেই।

​সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, জেলা আমীর আব্দুচ ছালাম আজাদ, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি মাও. আবদুল আউয়াল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হামেদ হাসান, বান্দরবান পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনর রশিদ, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

​সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবিতে একটি গণ-মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com