March 13, 2026, 4:57 am
সর্বশেষ সংবাদ:
শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও তাহেরকে উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান ‘আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়’: হাদিকে নিয়ে হাসনাত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ না নেওয়ায় সৌদিকে ভয়াবাহ ‘পরিণাম’ ভোগ করার হুঁশিয়ারি মার্কিন সিনেটর তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, নেওয়া হতে পারে সিঙ্গাপুরে আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে : নাহিদ ইসলাম ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ সংসদে খালেদা জিয়াকে নিয়ে আল মাহমুদের কবিতা পাঠ করলেন মির্জা ফখরুল

আর্থিক লাভজনক পেশায় থাকতে পারবেন না শিক্ষকরা, সেগুলো কী

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025
  • 196 Time View

নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্য কোনো চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে।

রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের ‘আর্থিক লাভজনক’ কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখও করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিকতা, আইন পেশা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা।

নীতিমালার ১১.১৭-এর ‘ক’ ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবে না।

এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

‘খ’ বিধিতে ‘আর্থিক লাভজনক’ পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যেকোনো ধরনের বেতন/ভাতা/সম্মানি এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান/সংস্থায়/বিশেষায়িত প্রতিষ্ঠান/সাংবাদিকতা/আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন/ভাতা/সম্মানিকে বোঝাবে।

এদিকে নীতিমালার বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য আবশ্যকীয় শর্তাবলিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট ‘গ’ মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে ও ন্যূনতম পাশের হার অর্জন করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে দশম গ্রেডে সন্তোষজনক ১০ (দশ) বছর চাকরি পূর্তিতে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদোন্নতি পাবেন।

সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) তার উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন তবে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্য হবেন না।সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্তির পরে দশম গ্রেডে ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বেতন গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com